বিভাবসু
ব্রহ্মকমল
বিভাবসু
ব্রহ্মতালুতে ব্রহ্মকমল ফুটেছে
যন্ত্রণার ১০৮ উপচার
তোর কথা মনে এলে সারা শরীরে উপচে ওঠে ঘৃণা
এটা অনিরাময়যোগ্য
কীসব যে হোচ্ছে আজকাল
পাপ ধীরে ধীরে ঘিরে ধোরছে অনুভবলোক
সুস্থির হোয়ে বসা যাচ্ছে না কিছুতেই
শরীর অ্যাকটা ঝরনা
তাই মৃত্যু কাছে এলে খুব স্পষ্ট বোঝা যায়
কমলাসনে বসে আছেন কমলা
তাতে জীবনের দাম কমলো না বাড়লো কে জানে!

Comments
Post a Comment
Thank u..Valo thakun...