রথীন বন্দ্যোপাধ্যায়













অ
গণতান্ত্রিক কথাবাত্তা  

রথীন বন্দ্যোপাধ্যায় 


পাবলিক ইউরিনালের প্লাস্টার খসা দেয়ালে লিখেছি আনাড়ি সঙ্গম । আ্যমোনিয়ার ঝাঁঝালো গন্ধের ভিতর তখনও নির্লজ্জের মত হাতে ছিল রক্তগোলাপ ।
.
এ শহরে সিফিলিস ওড়ে, উড়তে উড়তে চলে যায় ভালমানুষদের সাজানো বেডরুমের দিকে , সেখানে অন্যরকম সঙ্গম লেখা হয়
দু বগলে ডিও ছড়িয়ে।
.
এই দুইপ্রকার সঙ্গমের মাঝে আমি দুখানা শুকনো রুটি খুঁজে চলেছি আযৌবন । স্বাধীন ভারতবর্ষ এই হলুদ দৃশ্য দ্যাখে এবং আড়ালে হাসে ।
.
কৈশরে বসে আঁকো প্রতিযোগিতায় নরম বিকেলের সূর্য এঁকেছিলাম । বিচারক চোখ পাকিয়ে বলেছিলেন , হতভাগা , এটা কি হয়েছে ? রুটি ?
.
হ্যাঁ স্যার, সদ্য স্যাঁকা রুটি------
প্রাইজ পাইনি , তবে পেট ভরেছিল , ক্ষুদার্ত বেইমান পেট ।
.
সেই থেকে আজও এঁকে চলেছি প্রস্তরযুগের প্রাচীনতম গুহার আদিম অন্ধকার দিয়ে দেয়ালে দেয়ালে ক্ষুদার তাগিদ----আদিম শিকার । হাতের গোলাপ তো কবেই শুকিয়ে গেছে।  শুধু পড়ে আছে সেই কবেকার আ্যমোনিয়ার ঝাঁঝালো গন্ধের ভিতর দেয়ালের গায়ে একটুকরো আনাড়ি সঙ্গম এবং অন্যদিকে শুকনো গোলাপ,
সঠিক কোনদিকে আমার প্রকৃত যাওয়া......
.
বাস্তবিক তোমাকে দেবার মতন কিছুই অবশিষ্ট নেই ,
হে,  তোমার আমার দুমলাটেবন্দীমহানগণতন্ত্র , তুমিও কি এর বেশি কিছু দিতে পারো------
Attachments area

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক