সুপ্রীতি বর্মন













গ্রাম্য গাড়িচালক

সুপ্রীতি বর্মন

উবু হয়ে বসে আস্তাকুঁড়ে স্বপ্নের উড়ান কোনে দৃষ্টি চক্রের ভাতিছে ঊর্ণাজাল

ছায়াপথ ফুঁড়ে ছুটে চলা আশ্রয়কাতর কালভার্ট আরোহী কোন উন্মুখ 

দিন নেই, রাত নেই বিন্দু থেকে রেখা টেনে অনাদিবর্ষব্যাপী তঞ্চকতার যাত্রা

জ্ঞানহীন মথুরা আতরে ইতরে 
মদ্যপানে চুর হবার নেশায় দেওয়াল ধরে ঘরে ফেরে,,, 
উসাদীনতায় পিতৃস্বত্তার আলখাল্লা নেই কোন দায় নেই কোন উপায়।

অসমাপ্ত গৃহকোণে সামান্য স্ত্রীলোক দোহনে তোমার কবচে লালায়,
পুনর্মূদ্রণ যোগে তাসের ঘর হেলদোল জুয়ায় জারিজুরি, আমি তোর পতি, আয় বলছি, 
না হলে দেবো কানের নিচে এক ঘা, দেখলে বেচাল।। 

ক্যানভাসে নৈঃশব্দ শিখা প্রজ্জ্বলিত তটে ঝুলে থাকে, ভেতরে ভেতরে ক্ষণভঙ্গুর অশ্রু সজল দ্বীপ প্রলয় ভাঙে। 

কামরাঙা পাড় শোভিছে লতার মতন প্রিয়ে 
কামমুগ্ধ চোখে হেরো আপন ঘরনী। 

দ্রুত পালায় স্বর্ণমৃগ, হাতের খপ্পরে কেবল শূন্য মাটি।

তবুও তোমার মুখোমুখি দাঁড়িয়ে কেবল অগাধ তৃষ্ণা 
আমাকে দাও ভিক্ষা, মুষ্ঠিচাল ভাতে ভাত, চৈত্র ক্ষুধা। 

স্বাধীন তর্জনী ছুটন্ত অজানা দৌড়ে নিয়ন্ত্রণ গাড়ি,
ইচ্ছার পবিত্র আঁচ তুমি আমার বউ, তোমাকে রাখতে চায় সুখে, কোন কাঙাল প্রান্তিক উজানে।

সোনার কাঁকন গ্রামের প্রত্যন্ত উপকূলে জাগায় বিশ্বাস,
যত‌ই মারো ধরো আমায় অভাবের করালগ্রাসের আতঙ্কে,
আমি জানি সমঝোতার অঙ্গীকারে কাম জমে আছে পুলকিত সরোবরে।

দুমড়ে মুচড়ে ঘরের শান্তি গলাফাটা চীৎকার
আমি অপদার্থ তাই চাই দিনের শেষে ছড়িয়ে ছিটিয়ে অর্থ
পালিয়ে যাওয়ার মোক্ষম সময় কলহে শ্বাসরুদ্ধ। 
নিরুদ্দেশ আমি আজ,
দূরে ভাতের হোটেলে মেজেঘষে ক্রেতাদুরস্ত হাক ডাক
এসবের উপর থেকে উঠে গেছে আজ মন আমার,
জনস্রোতে পরিশ্রমের গলদঘর্মে হাড়ফাটা ক্লান্তি সহবাসে, অপাপবিদ্ধ আত্মসমরে আজ বুঝে গেছি আমার অপভ্রংশ 
কতখানি মনুষ্যত্বে সেদিন ছিলাম না জেনে
অহংকারের ক্ষয়াটে রোগে বিকলাঙ্গ,
আজ আত্মশৌচে উৎক্ষিপ্ত তোমার সোহাগ
বুঝে গেছি আজ আমি কে আমার আপন কে আমার পর
তোমাকে পেয়েছি নিজের কাছে, তুমি যেন আজ আরো আপন।

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক