কুমারেশ তেওয়ারী













ত্রিমাত্রিক 

কুমারেশ তেওয়ারী

গুহাটির কাছে যাই। অন্ধকার আঁকি
হাতের তালুতে। আমাকে উলম্ব দেখে
বায়োপিক নিয়ে উড়ে আসে এক অন্ধ বায়স।
বাতিল ঘোড়ার  কথা বলে বোঝায় কীভাবে
স্তম্ভ নির্মাণের দিকে ক্রমশ এগিয়ে যায়
                                              উল্লাসের হাত।
স্তম্ভের ভেতরে এক দেবী, উদগত প্রাণা
ছন্দের প্রবাহ নিয়ে গড়ে তোলে মাত্রিক সৌরবাগান।
উঠের বিকার নিয়ে বিবিধ ঝাঁপতাল এসে
ধারাভী অবগাহনে গেলে খুব উৎসুক হয়ে
দৃশ্যটি অবলোকন করে কার্নিসের
অনন্ত প্রদাহ—সূর্যমপশ্যা চাঁদ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক