নিশা দাস













বেঁচে থাকার গান 

নিশা দাস

দূর্বা ঘাস থেকে শুরু করে বিশাল মহীরুহ,
তোমরা আবার বেড়ে ওঠো৷
বৃষ্টির তালে তাল মিলিয়ে
নতুন কচিপাতা আলোয় মেলে ধরো৷
কৃষ্ণচূড়ার শাখায় শাখায় ফুটুক আবার ফুল ,
ভোরবেলাতে আম গাছটি ছড়াক সুঘ্রান,
শুরু হোক গাছের ডালে পাখির আনাগোনা;
ভোরবেলাতে গাইবে ওরা বেঁচে থাকার গান৷
বসুন্ধরার শুষ্ক ,রুক্ষ এই পথে
যেখানে জল আর ছায়ার হাহাকার -
এমন দীর্ঘ তপ্ত দিনে
গাছের ভীষণ দরকার ৷
পাতাঝরা গাছটি পাতায় ভরে যাক,
রক্তপ্রবালও শান্ত হোক তোমায় দেখে-
একটু আঘাত পেলেই মরার কথা ভাবে যারা,
গাছ তোমার স্পর্শে তারাও যেন বাঁচতে শেখে৷

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক