দেবযানী বসু













বিবাহিত ঝুঁকি -- ২

দেবযানী বসু

বাসন ঝকমকানো দোকানদারি
গোয়েন্দার পছন্দের বাজনাটি একলাই বাজে
নিজস্ব বিবাহ বার্ষিকীগুলো পরের হয়ে যায়
আগের দিনে পাউডার ঝেড়ে ফেলা হল
মরে গেছে পুতুল আচমকা অমরসঙ্গী
ফুলতোলা কেকের গর্জনে
বাসনের এমব্রয়ডারি বুননে
সবস্থানে পম্পেই নগরীর ছাই উড়ে পড়ে নিয়ত
কেককাটা ছুরি থেকে প্রেমিকার বিচ্ছেদশোক মোছা যায় না 


Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক