স্নেহা ঘোষ
প্রিয় রাফখাতা ,একটি মুক্ত গদ্য
স্নেহা ঘোষ
মাঝে মাঝে ব্যার্থ প্রেমিককে বড়ো মুখ করে বলতাম তুই রাফখাতা হয়ে যা না । প্রশ্ন ছুঁড়তো ,
- কেনো ?
উত্তরে বলতাম, সারাদিন যাদের নিয়ে চলাফেরা করি প্রত্যেকের সাথে একটা নূন্যতম ব্যবধান থাকে , মার্জিতভাবে কথা বলতে হয় । যেমন ভাবে ফেয়ার খাতায় আমারা সুন্দর করে গুছিয়ে বাগিয়ে সব কিছু লিখে রাখি । ওখানে ফর্মালিটিস চলে । যেনো একটা অভিনয়ের মঞ্চ । যেখানে মন খুলে কেউ আমার দোষ গুলো মাথা পেতে নিতে চাই না । মাটিতে লুটোপুটি খেলে ধুলো ঝেড়ে বুকে টানে না । সারাদিন একটা মেকি আনন্দভাব দেখাতে গিয়ে কখন অঘষিত লাশ হয়ে পড়ি বুঝতে পারিনা ।এক সময় ক্লান্তির ঘামও ক্লান্ত হয়ে কপাল বেয়ে নামতে ভুলে যায় ।
একটা রাফখাতা চাই । যেখানে আমি হিজিবিজি হবো । ছুটে বেড়াবো পাতার পর পাতা । ব্যারিকেড বিহীন। "
একটা রাফখাতা চাই । যেখানে আমি হিজিবিজি হবো । ছুটে বেড়াবো পাতার পর পাতা । ব্যারিকেড বিহীন। "
"লাটাই থেকে সুতো ফুরিয়ে যাওয়ার পর যেভাবে ঘুড়ি বেখায়ালী হয় ।" যেখানে র্নিদ্বিধাই লাল নীল কালি দিয়ে ভরিয়ে দেবো আমার ভালোমন্দ সবকিছুতে । তুই তখন চোখভোরে মাথা পেতে দিবি । দিব্যি দুজনে বয়ে রন্ধ্রে রন্ধ্রে ।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...