এবার সাপ্তাহিক ব্ল্যাকহোল, মহিলা কবির কবিতার একসাথে চমক নিয়ে...
সম্পাদকীয়
অভিজিৎ দাসকর্মকার
সকলে সোজা রথ ভালো ভাবে কাটিয়েছেন।যদিও সময় টা একটু খারাপ।কারণ চারিদিকে বর্ষার আগমনী আর ভাইরাল-ফিভার এর ভাইরাস উড়ে চলেছে বাতাসে।একটু সচেতন থাকুন।জ্বর এলে ওষুধ নিন।ডাক্তারের পরামর্শ নিন।বাচ্চাদের খেয়াল রাখুন।আর অবশ্যই শোয়ার সময় মশারি ব্যবহার করুন।অগ্রিম ফিরতিরথ বা উল্টো রথের শুভেচ্ছা জানালাম।
জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হল বাৎসরিক রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের ২য়া তিথিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এর সাতদিন পর শুক্লপক্ষেরই দশমী তিথিতে রথের ফিরতি টান অনুষ্ঠিত হয়। একে বলা হয় উল্টোরথ। এই উৎসবের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দিরের (বড় দেউল) গর্ভগৃহ থেকে বের করে এনে কাঠের তৈরী তিনটি বিরাট রথে ( জগন্নাথের রথের নাম নন্দীঘোষ- রথে জগন্নাথের সঙ্গী হন মদনমোহন, বলভদ্রের রথের নাম তালধ্বজ- রথে বলভদ্রের সঙ্গী হন রামকৃষ্ণ, সুভদ্রার রথের নাম দর্পদলন- রথে সুভদ্রার সঙ্গী সুদর্শনা) গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়।
ওড়িয়া ভাষায় "জগন্নাথ" দেবের মূর্তির গড়ন অনুসারে তাঁকে "কাল্য" বা "কালের দেবতা" , "দারুব্রহ্ম" অর্থাৎ কাষ্ঠরূপী ব্রহ্ম বা কাঠের দেবতা, "চকাক্ষী", "চকাদোলা বা "চকানয়ন" অর্থাৎ, যে দেবতার গোলাকার চোখ বলে উল্লেখ করা হয়েছে।
বৈষ্ণব , শৈব , শাক্ত, বৌদ্ধ ও জৈন সকল শাখার অনুগামীরা বা ধর্মসম্প্রদায়ের মানুষও জগন্নাথকে পূজা করেন। এমনকি ভিন্ন ধর্মের মানুষ, শবর এবং অচ্ছুৎ সকলেই এই রথযাত্রায় অংশগ্রহণ করলে জগন্নাথ দেব খুশিও হন বলে কথিত আছে।
পুরির জগন্নাথ ব্যতিত পশ্চিমবঙ্গে মাহেশের রথও বিখ্যাত। এছাড়াও ইস্কন, বা বিভিন্ন জেলায় জেলায়,বা শুধু মহকুমাতেও রথযাত্রা পালন হয় বলবো না আজকাল বিভিন্ন পাড়ায় পাড়ায় বাচ্চারাও কাঠের বা পিতলের বা থার্মোকলের রথ বানিয়ে তাকে সাজিয়ে রাস্তায় বের করে, আনন্দ করে।
এই রথের উদ্দেশ্য কী? অগ্রগতি। জীবনের, মননের, মানসিকতার, উদারতার। আমরা সকলেই নিজ নিজ শৈশবে জাতি ধর্ম বর্ণ উচু নীচু ভেদ না করে আনন্দ করে গেছি।মিলেছি মিশেছি খেলেছি সেই রথতলার মেলাতেও।তাই এই পরিবেশই আমরা আমাদের উত্তরসূরীদের জন্য রেখে যেতে চাই।এই মানসিকতা নিয়ে বড়োহোক।আমরা আগে মানুষ।এরপর আমরা বুদ্ধিমান। তারপর শিক্ষিত।ব্যস...তাহলে কোথাও কোন রং রইল না।কোন তোল্লাও না।কোন ভয়ও না।যারা এসব করে আমাদের ভাঙতে চাইবে তার সীমিত মাত্র।আমরা যারা মানবো না তারা সংখ্যায় অনেক।তাই নিজেরাও ভাঙবো না।আমাদের ভবিষ্যতের মেরুদণ্ড যারা তাদেরও ভাঙতে দেবোনা।
জয় হোক মনুষ্যত্বের....
ভালো থাকুন...
কবিতায় থাকুন...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...