আশিস চৌধুরী













তর্জমা

আশিস চৌধুরী

আমি তর্জমা করতে পারি না বলে
মূলপাঠে না গিয়েই
আমাকে তর্জমা করে একেক জন একেক রকম
কেউ ভাবানুবাদ,কেউ আক্ষরিক অনুবাদ
এই অনুবাদ পড়েই
আমাকে দেগে দেওয়া হয় রাষ্ট্রদ্রোহী বলে

তর্জমায় ভুল হলে
দেশদ্রোহী আর দেশপ্রেমিকের জায়গা বদল হওয়ার
সম্ভাবনা প্রবল হয়ে ওঠে।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক