সুলেখা সরকার
পরবাস
সুলেখা সরকার
এই যে পরবাস,
মাথার ওপর চেপে আসা দুঃখবাদ
কোথায় রাখি বলতো?
কপালের ভাঁজে লেখা নারী অনুবাদ,
ক্রমশ ঘন হতে হতে,
ঘনত্বে মিশে যাচ্ছে চলমান চরিত্র।
ছাদ ভেঙ্গে ফেলি।
চশমার কাচে বক উড়ে গেলে,
হাওয়ায় ওদের গন্ধ ভাসে।
এ পরবাস,
পরবাসের বুক ছুঁয়ে দেয় যে যে মৃত ও মস্তিষ্ক,
তাদের শালপাতায় কান্না বেড়ে দিতে দিতে,
কখন জানি না কেঁদে ফেলেছি খুব।
জানিস তো, পরবাসের চোখদুটো ভারি সুন্দর
নাকটাও।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...