সুব্রত পন্ডিত













রাইফেল

সুব্রত পন্ডিত

হরবোলা লোকটি যেদিন বিক্রি করে গেলো 
তার এনফিল্ড রাইফেল 
সেদিন থেকেই আমি উল্টে যাচ্ছি দুঃস্বপ্নের ইতিহাস... 
আমি স্পর্শ পাচ্ছি মঙ্গল পান্ডের 
ঝাঁসির বাতাস উত্তপ্ত বিদ্রোহের হলকায় 
রণপায়ে হেঁটে আসছে আঠারো'শ সাতান্ন

রাইফেলটা হাতে পেতেই
আমার সমস্ত নির্লজ্জ কাপুরুষতা
            জড়িয়ে নিলো সৈনিকের পোশাক
আমি এখন ক্যাডারের চোখ রাঙানিকে 
                                             ভয় পাই না
এখন আমি একাই নিতে পারি 
            জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ 

আমার হাতে রাইফেল দেখে
সন্ত্রাস নতজানু হয় প্রার্থনা সংগীতে
ছাপ্পা ভোটের রাজনীতি আড়াল খোঁজে
রিগিংওয়ালা বারান্দা গুলো লোপাট হয়ে যায়

সেই মুহুর্তে হরবোলা লোকাটি
                  আকাশ ফাটিয়ে হেঁসে ওঠে
চেয়ে দেখি লোকটি কোথাও নেই
আমার দুঃসাহসকে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে 
সমর্থন করছেন ভগৎসিং আর ক্ষুদিরামের স্ট্যাচু...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক