আলোক মণ্ডল













রূপায়ন

আলোক মণ্ডল

সব সময় ভেবেছি 
এবার কিছু একটা হবে
কিছু একটা মানে ফেটে পড়বে
কিংবা গড়িয়ে পড়বে অজানা খাদে

তেমন কিছু হোল না আজও
পুব থেকে পশ্চিমে
উপর থেকে নীচে অথবা তার বিপরীত 
কোন অঘটনই ঘটল না

শুধু মাত্র দুরে দুরে সরে গেল ছায়া
আর
ভালোবাসা মুখ লুকোলো
খণিজ অন্ধকারে।

এখন
হাত ভর্তি নখ,খনিত্র কই,ফসিল খোঁড়ার!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক