উৎস রায়চৌধুরী
রেলিং পোহানো সুর
উৎস রায়চৌধুরী
লুজ ধমকের দরজা খুলে এসচে
আর পদবী ঠেকছে না, গুলে উঠছে
ধিকি চাদরের উড়ান আমি নই বাট আমি
একে একে টুকরো প্রহরে কাছে আসছি
যেন টপকে এসেছে সব লিরিক্যাল
বারান্দায় পোষা গাছ বাদামী
তুনাক আহারে খুলে পড়ছো
ধুন নেই শুধু এগিয়ে আসার সুর
কসমিক রেঞ্জ খুলে দাও ঝুঁকে
পাহাড়ি আগুন হবে বলে
আমি আর কে ধড়ক সুনামি
বলব না শুধু রেলিং এর পাশে সুর---

Comments
Post a Comment
Thank u..Valo thakun...