রিয়া ভট্টাচার্য














মুহূর্তাবশেষ

রিয়া ভট্টাচার্য 

অজস্র কবিতা প্রতিরাতে ঘুরতে আসে কবির মৃত্যুবাসরে,
চুপিচুপি বসে থাকে তেলচিটে শহরের কোনায়.... 
তোমরা যাকে ম্যাগনেলিয়া ভেবে সুগন্ধী বিক্রি করো '
আমার মনে হয় তা কবির অঙ্গ প্রতঙ্গ ---
ঠিক যেন হাত - পা - মাথা 
নয়ত, কাটা একটা শৈশব এখন হন্তারকের তালুবন্দী। 

ভীড়ের চেয়ে অনেকাংশে শক্তি বেশী নীরবতার..... 
ছাল ছাড়িয়ে ঠিক ফসল তুলতে পারে ঘরে,
হিসেবকষা অনেকগুলো চোখরাঙানি ভয় '
ছদ্মসুখে আঁকড়ে থাকা ইবলিশ কালো হাসি ;
অনেকদূরের পাহাড় ছেঁচে নদীর পোশাক আনতে পারে।

কতদিন আগে বিঠোফেনে মেশা নিষিদ্ধ মাদক ঝড় তুলেছিল মনবাগিচায়.... 
ম্যাগনোলিয়াগুলো শুকিয়ে গেছে, মৃত শহরের ভীড় 
কবির শবে কিলবিল করে অপ্রাপ্তির ঘুণপোকা '
একটু একটু করে পচিয়ে ফেলছে কবিতাদের ---
রোমহীন ধূসর ঘূর্নাবর্তে স্নান সারছে একদল বুনো মাছি।।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক