ইন্দিরা ব্যানার্জী
এগোতে পা বাড়িয়ে
ইন্দিরা ব্যানার্জী
হঠাৎই নামহীন ভালোলাগা'র ফুল জোনাকী'র মত দপদপিয়ে ওঠে অন্ধ স্যাঁতস্যেঁতে মনে;
মন্দ মন্দ মেঘ গুলো শরৎ আকাশ যেন উড়ে গেলে দশদিক জুড়ে ঝিকমিক রোদ্দুর;
ঘাসের ডগায় শিশির রামধনু দ্যুতি তুলতে...
পাখসাট তখন সাড়া জগানোর ঘন্টাধ্বনি;
তৃষ্ণার্থ-ক্লান্ত-শ্রান্ত ভেতর ভেতর নিঃস্ব-রিক্ত আমারই মত পিছিয়ে যাওয়া কেউ আমার দরজায়...
আমারই মত তোমাকে নিয়ে আমাদের বীথিকা পথে প্রাতঃভ্রমণ;
একা এক যাত্রায় একই পথ যেন তপ্ত শাণ আর খরতর দ্বি-প্রহর...
নষ্টগুলোতে চুণকাম করে দিলে সবটাই সাদা;
আর একটি নতুন অধ্যয় না হয় হলই শুরু নতুন অধ্যয় পুরাতন চক্রবৃত্তে...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...