সোনালি বেগম















উড়ে যাচ্ছে

সোনালি বেগম

প্রশ্নচিহ্ন এঁকে দেশ-দেশান্তর মেঘ
সবুজঘাসের থেকে দূরে নির্জন পাহাড়ে।
আয়নার পর আয়না সরে যাচ্ছে মুখমণ্ডল 
এখনও তো যাওয়া হয়নি সেই শহর 
যেখানে বয়ে গেছে নীল আর শ্যাওলা –––
মৌটুসির ঠোঁট মধুর আক্রোশে
ভালোবাসার ব্রিজ নির্মাণ দ্রুত ধাবমান
দিগন্তরেখায় উড়ে যাচ্ছে বক সাদা সাদা

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক