সুপ্রীতি বর্মন
মধুমালতী
সুপ্রীতি বর্মন
লোকের বাড়ি পরপরতা পাঁচিলে হুমড়ি খেয়ে থোকা থোকা মালতি।
নেই কোন অভিযোগ আত্মনিবেদন তোমার কাজে।
তোমার ঔদাসিন্য নজরে নেই কোন ভ্রূক্ষেপ,
কোমর অবধি বড় হয়ে উঠেছে তোমার লতা।
আমার জারজ প্রস্ফুটিত কুসুম মুখে কুলুপ,
মনের ঘরে দিয়েছে খিল, একান্ত ব্যক্তিগত।
যখন তখন ঝাঁপিয়ে পড়ে বিছানায় খোঁজে শতদল,
তারপর না হয় কাদা ঘেঁটে প্রত্যন্ত গ্রামে নিয়ে আসে প্রেমের প্রনামী,
তোমার ওষ্ঠে নিজ ওষ্ঠের শূন্যভার।
গেঁড়ি ও গুগলির রন্ধনে তুলে দেবো ভাত তোর মুখে।
তখন বলবি না তো আদিখ্যেতা করে ঝাল, ঝাল, বাপরে বাপ, হেঁচকির পর হেঁচকি।
শ্বাসরোধ ঢকঢক এক গ্লাস জল,
তোমার স্পর্শে যেন কয়েক পেগ পথভ্রষ্ট,
নষ্ট প্রেমিক তুই কেবলি হাত বাড়াস অন্য গাছে,
অন্য ফুলে তীব্র ঝোঁক, আকাঙ্খা গুমড়ে মরে স্টেটাস আপডেটে।
তবুও বলি মালতি তুমি মধু আমার ছোট্ট সংসারে,
যখন স্বামী দেয় হাত উপুড় করে নেই নেই আজ তোমার ঠাকুরের ফুল বাজারে।
তখন হাতের কাছে তোমার ঝুঁকিয়ে শিষ আমরণ ব্যপ্তি।
তোমাতেই বর্নবৈচিত্র্যে মনে হচ্ছে এবার আমি ও নিই একটা সুবিধা মতন ভেক।
তোমাকে দেখাবো দিনের শেষে,
হিসেব কষে পাটরানীর সাম্রাজ্য।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...