স্নেহা ঘোষ














অভিসন্ধি 

স্নেহা ঘোষ

বাস্তবের চৌকাঠ ভাঙা একটা নির্ভেজাল মায়া মাখা রাত নিয়ে এসো প্রেমিক । লাল সবুজের রঙে ঢেকে যাওয়া মুখের চামড়া তুলে আলতো করে ফোকাস রেখো টান টান যন্ত্রনাতে । উত্তেজনার গলা টিপতে পারলে তবেই এগিয়ে এসো আমার দিকে ।

তোমাকে নিয়ে নেশায় বুদ হয়ে থাকবো , চোখ যাবে না উইস্কির গ্লাসে । একটা একটা ক'রে শরীর ভেজাবো তোমার নস্টালজিক ছেলেমানুষির কাছে । জানলার  ওপাস থেকে ঝি ঝি-র ডাক আমদের মন কাড়তে চাইলেও আমরা অটুট থেকে ডুব দেবো মুক্তের সন্ধানে । 

ঝুঁকি নেওয়ার  একটা অভিযান । যত গভীরে যাবো জলের রং তত গাঢ় নীল । অজস্র অপরিচিত জীব এড়িয়ে নজর আটকাবে ঝিনুকে । মুক্তি দেওয়ার পালা ।

কিছুক্ষণের রেস্ট বুকে মুখ রেখে । ঘন ঘামের একটা প্রায় আস্ত চাদর কপাল-ঘাড়-গলা বেয়ে একবারে পেট, আর পিঠের দিকে । নাভি ও মেরুদন্ড খাঁজে জমছে । অভিসন্ধি । নেশার ঘোর কাটলে এবার চোখের তারা'র আদর খাওয়ার পালা । নিচে পড়ে থাকা জামা-কাপড় তাকিয়ে হাসছে । গা ঢাকার অপেক্ষায়...

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক