কার্তিক ঢক্














সোনালী রোবট 

কার্তিক ঢক্  

রোদের অবগাহনে দাঁড়িয়ে যে রাস্তাটি
তার চোখের কাজলে অন্ধকার ফুল-গন্ধ।

তবু  কুসুম-বিতানে শুয়ে থাকে চশমাটি।

আলোর চাদরে সিন্থেটিক উত্তাপ-
হিমাঙ্কের পারদ মাপে।

সবুজ গালিচায় বেবি-পুতুলেরা 
হুমড়ি খায় প্রতিক্ষণ ! 

হাওয়ার গন্তব্য হাওয়াই জানে। 

আমরা সোনালী রোবট আঁকছি
বহু ব্যবহৃত ফেস্টুনে ! 

নদীজল কাদা মাখে শরীরে 
বালিয়াড়ি প্রসার ঘটায়-
ক্যাকটাসের বাড়ন্ত সংগীত..

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক