সোনালী মন্ডল আইচ














শান্তি ও স্তব্ধতা

সোনালী মন্ডল আইচ 

এই যে থেকেও নেই
বা না থেকেও দিব্বি আছি
এই যে উঠছে বেড়ে আলোকলতা

প্রানের কূলে বাঁচার তাগিদে
 এই যে আমার নিবিড় জড়ানো
এই শিকড় বৃদ্ধির পরিশোধ

জীবন ও মৃত্যুর নিঃশ্বাসটুকু
শ্লেষ নিয়ে হয়তো বা সংশ্লেষে
বাড়ে সুদ দিনের শেষে

ভালোই লাগে জীবন তরীখান
আলকাতরা বুলিয়ে নিয়ে নতুন করে
বাইছি বারেবার মনের বিলে

থামবে যেথায় থেমে যাবার
সেসব ভেবে কী বা কাজ
কেবল দোলাটুকু অনুভবে থাক

এ ঘাট সে ঘাটে
কথক কত গল্প বলে যায় 
ভালোই লাগে বাজে তানপুরায়

আমি সুরের ভেলায় ভাসি
আমি মুক্ত মনে যাই হেসে
চেনা অচেনা পথের কিনারায় ...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক