নিশীথভাস্কর পাল
বুনো হাঁস মন
নিশীথভাস্কর পাল
যতটা কালো মেঘ উড়ে আসে ততটাই রোদ লুকিয়ে রাখা
ডানার নিচে রেখে দেওয়া একমুঠো হাসি
উড়িয়ে দিও
দেখো আমি শান্তির পক্ষে জেহাদ ঘোষণা করবো
নদীর ধারায় বয়ে যাবে আমাদের সব অবাঞ্চিত
তাক করে বিপক্ষের দিকে চকলেট ছুড়ে দাও তো দেখি
অনেক দিন চুমুর ধ্বনিতে সম্মোহন জাগেনি রাস্তায়
যে কোনো ছায়ার বিপরীতে তাক করে থাকে যে সূর্য
তার পাশে বসে মুঠো মুঠো ভালোবাসা খুঁজে নিক কোন এক বুনো হাঁস মন

মোটামুটি লাগল ।
ReplyDeleteবেশ ভালো লাগলো।
ReplyDeleteভাল
ReplyDeleteভালো লাগলো
ReplyDelete