নাসির ওয়াদেন














পূর্ণিমা রাতে 

নাসির ওয়াদেন 


নদী পুড়ে যাওয়া ছাই মাখছে জলস্রোত 
জোছনা লেগে আছে রাতের পাতায় 
একটা নৌকা জীবনের খেয়াঘাটে 
ফেরি করে বেড়াচ্ছে জীবনপণ্য

আর কতদিন পুড়ে যাবে অমাবস্যা ?
নিষ্ঠুরতা জীবনের কাছে মুখ ঢাকা 
রাত্রি অনেক হলো, এবার বিশ্রাম 
কত যে রাত পরীদের ডানা কাটে 

বিষন্নতার ছায়া ঢাকতে সেই নিষিদ্ধ বাজনা 
আলখাল্লা আর নাচে না নূপুরের গায়ে 
অনাস্বাদিত চাঁদ উঁকি দিচ্ছে শৈশবের আলোয় 

অনেক রাত হলো পূর্ণিমা ঘুমোতে যাও

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক