সুশীল হাটুই














ক্যাটওয়াক

সুশীল হাটুই 

হাইফেনের কাছে জাতিস্মরবাদ শেখার
পরই দেখছি, শ্রীমতী কমা যেভাবে ক্যাটওয়াক
অনুবাদ করে,

মিস্ সেমিকোলনের অনুবাদ সম্পূর্ণ আলাদা। 
শীতকাতুরে ড্যাশ-কিশোরীর কথা না-হয়
বাদই দিলাম। 

কিন্তু ভুল করেও যদি বিন্দুকে ম্যাডামকে বাদ 
দেওয়া হয়, তাহলে বিসর্গ দিদিমণি গণতন্ত্র 
বিপন্ন বলে চিৎকার করবে। 

সেই চিৎকারে দুনিয়ার সমস্ত বই থেকে
বিষণ্ন শব্দ-পাখিরা আকাশে ডানার হাইকু
ভাসাবে,

এলিপসিস গান জানে না। ওস্তাদ পূর্ণচ্ছেদ 
শূন্য এ বুকে ফিরে আয় গাইতে শুরু 
করলেই,

অক্ষরব্রহ্মযোগ ফেলে কুমারী প্রশ্নচিহ্ন...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক