সম্পাদকীয়














সম্পাদকীয় 

অভিজিৎ দাসকর্মকার 


কী বলবো? কিছু বলার নেই? আছে...
কি করে বলি?
আমরা দ্বাবিংশ শতাব্দীতে লিখছি বা শূন্য দশকে।এতো নতুন তথ্য প্রযুক্তি ব্যবহার করছি। নিজেদের পড়াশুনোকে, জানার ইচ্ছেকে আরোও আরোও উন্নত করার আগ্রহ বাড়িয়েই চলেছি।তবুও নিজেদের লেখা লেখির পরিধিকে কেন ব্যপ্ত করতে গেলেই আমাদের মনে হচ্ছে এটাই সেই ৩০ বা ৪০ এর দশকের মতো হচ্ছে না।বা আজকাল একটা নতুন ধারা চলছে... এই নতুন ধারা কি?
জানি না? নাকি মুখে স্বীকার করবো না?
নতুন তো নিজের সমসাময়িকে সবসময়ই নতুন।
     যেমন আধুনিক বা আবহমান বা উত্তর আধুনিক তাদের প্রচলিত সময়ের সাপেক্ষে নতুন ছিল,তেমনই এখন কার ধারা মানে আমি নাম উচ্চারণ করেই বলছি-জিরো বাউন্ডারি কনসেপ্ট (আফজল আলি)।
    আচ্ছা কোন ধারা কি কবিতাকে তার উপর দাঁড়িয়ে লেখার দাবি রাখে?
নাকি কবিতার নতুনত্বকে মেনে নিয়ে কোন একটা ইজম তৈরী হয়?
     আমি অল্পজ্ঞানী। আমি মনে করি আমার কবিতার কোন নতুন ধরন যা শব্দ প্রয়োগেই হোক,নতুন ছকে লেখাই হোক। তা যদি গ্রহন যোগ্য হয়,হৃদয় গ্রাহ্য হয়।তবে তা ভাবাবেই...
     অনেকে ভাবে বা বলে আমার কবিতায় কিছু শব্দ আভিধানিক নয় বা অর্থও বহন করে না।কিন্তু তা তো বলা হয় শব্দের ফোর্স।বা ইলাসট্রেশন।এর কি সঠিক কোন মানে হয়?
চিন্তাভাবনার জায়গাটাকে শুধু অন্যদের থেকে অন্যভাবে ব্যক্ত করা।
      রবীন্দ্রনাথ ও তো নিজেকে বারবার ভেঙেছেন। এও বলেছেন আমার কবিতা ১টিও কেউ মনে না রাখলেও আমার গান কেউ ভুলতে পারবেই না।
     আবার জীবনানন্দ কেও শনিবারের চিঠি তুলোধোনা করতো। আরো যারা নতুন ভাবে কবিতাকে কিছু দিতে চাইছেন বা চেয়েছেন সকলকেই...
     তাবলে কি এদেরকে কেউ অস্বীকার করতে পারেন? নাকি কোপার্নিকাসের কথার প্রমান না থাকায় কথাটা মিথ্যে? বা গ্যালিলিওকে ভাবায়নি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে?
   আমরা জানি নতুন কোন ধারা এলে সকলে মেনে নেয় না বা মেনে নিতেও আপত্তি থাকে। তবে মানা হয়ে যায় মনের অগোচরেই। এটাও তেমনই সত্যি। 

   একটা কথা বলি আমি কোন ধারাকে ভুল প্রমাণ করতে চাইছি না বা চাপানোর ও পক্ষপাতি নই। বা এমন ভাবারও কিছুই নাই আমি জিরো বাউন্ডারি কে তোল্লা দিয়ে চলছি।

   এসব কোন কিছুই প্রয়োজন নেই কারোরই।

     আমার মনে হয় নতুন যদি গ্রহন যোগ্য হয় তবে বাঙালির চিরায়ত স্বভাব ভুলে সাদরে নতুনকে গ্রহণ করা উচিত।তার বদলে যে উঠছে তাকে পিছন থেকে টেনে না ধরাই ভালো।আমি গতিতে নিজেকে মেলাতে পারছি না বা চাইছি না।আমি হয় চেষ্টা করি না হয় সরে যাই।তাতে সবাই ভালো রইলাম।।।

আর কিছুই না।
কবিতায় থাকুন, ভালো থাকুন...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক