সুব্রত পন্ডিত














জনৈক বুদ্ধিজীবীর সঙ্গে

সুব্রত পন্ডিত 


জনৈক বুদ্ধিজীবীর সঙ্গে ওঠা-বসা করতে করতে
                      আমি চালাক হয়ে উঠেছি

আমাকে মুর্খ ভেবে সারাদিন বুদ্ধিজীবী নগ্ন হ'তে থাকে
আমি দেখতে থাকি ওরা সাদা জামার নিচে
        লোভ আর লালসার কাঁচা মাংসের ঝলসে ওঠা... 

ইতর ভাষারা গলায় সাঁতরে ওঠে-

সংযমের লক-গেট ভেঙে পড়লে
চিরদিনই মুর্খতার সঙ্গে সহবাস করতে হবে ভেবে লজ্জা পাই

বুদ্ধিজীবীর লজ্জা নেই

তার চোখের চামড়ায় প্রতারকের ছায়া...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক