জয়ন্ত চট্টোপাধ্যায়













ভুল ভোর 

জয়ন্ত চট্টোপাধ্যায়

প্রতিটি ভোর অলৌকিক নয়
চেনা কোকিলডাক সহিষ্ণুতা হারালে
বোঝা কিছু কঠিন নয় বড়োই খারাপ
একটা সময় আমাদের চেতনার হাবুডুবু
আর শুদ্ধকরণ এক অসাধ্য যোগসাধনপ্রক্রিয়া।

কাঁটাতারের চিরস্থায়ী কালো সবুজের ফারাক
বোঝে না।অলৌকিক আলো ঝিলমিল কোনও
সকালের আলোয় বাজবে মিলন ভৈরবী
ভাবনায় আলোর কুহক তবু গ্রীষ্মের মেঘ প্রতারক।

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক