অনুরূপা পালচৌধুরী
ফলস্ রোদের অ্যাকোয়াজিভ
অনুরূপা পালচৌধুরী
১টা মোচার ৩য় প্রহরে এসে দাঁড়াতেই দেখলাম আলগা ফুলের অন্তর্দহন। প্রদাহ এখন আঙুলের ডগায় নিরুত্তর সেন্ট্রোজোম। আবাকাস রোদফুটের প্রত্যঙ্গবৃতি পরবর্তী ভোরবৃত্তের অবশিষ্টাংশ তাক করে শুয়ে থাকার নিরপরাধ হাতিয়ার। কিছু শূন্যের শূন্যতায় আপাদমস্তক ফিনকির হাওলাদারী আগুন। ৪র্থ প্রহর মন্থন। চাইলাম ১থালা চক্ষু, গোগ্রাসী গ্লাসের ওয়ার্ড এবং ২বাটি লণ্ঠন বিকালের চোরাদেওয়াল। একটু একটু শিউরি মেঘ জমা রাখছে বরফজানলা। হাতের মোচড়ে তুলে নিচ্ছি সন্ধ্যাকাল। গণগণে ঘড়ি ঘুমিয়ে পড়ে দখলদারি চৌকাঠস্ট্রাপে। এফোঁড়ওফোঁড় সমুদ্র তখন বেয়োনেট বালিসাপের সন্ধানে।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...