মুরারি সিংহ
হে আদিপুরুষ
মুরারি সিংহ
তোমার আমার মিলন নাই বা হল
সাবেকি তুলসিমঞ্চের পাশেই
তবে রাখা থাক
তোমার-আমার প্রথম দেখার আগুনটুকু
হিজিবিজি মাঠময়দানে ডুবুরিরা হাই তোলে
তুমুল হাড়মাংসে হামাগুড়ি দেওয়া রাত
চোঁয়াঢেঁকুরের আরো গভীরে যেতে চায়
তিনতলার সিঁড়ি বেয়ে উঠে আসে
এবড়ো-খেবড় সমুদ্রের সমস্ত সবুজ
আমি তো কুয়াশায় হারিয়ে যাওয়া এক মানুষ
এসো তীব্র হুইসেল, এসো প্রতি-রাতের জোনাকি
শোন, বাবুগিরির ব্যাসার্ধ ঘেঁটে তুলে আনা
এই অন্তরাত্মার কোনো গ্যারান্টি নেই
হে আদিপুরুষ, এবার তুমি কিছু বলো
গৃহকোণে জমে থাকা জমিদারিতে
নাহয় প্রতিষ্ঠা কর
জলপরিদের আইইডি বিস্ফোরণ

Comments
Post a Comment
Thank u..Valo thakun...