বন্ধুসুন্দর পাল
সম্মতি
বন্ধুসুন্দর পাল
উপেক্ষা গড়িয়ে পড়ে ,পরোয়া করে না দাবিদাওয়া
তরতাজা দিলখুশ কামড়ে সম্মতি জানায় আবহাওয়া ।
অবাধ্য আসক্তি নিঙড়ে ঘনিষ্ঠ গোড়ালি ফেটে যায়
অনুতাপের আঁচল খুলে অপেক্ষা আস্কারা পায় ।
প্রতিশোধ নিভে গেলে প্রতিশ্রুতি আগুন পোহায়
বন্ধ্যা বালিশের মতো ফুলেফেঁপে ওঠার আগেই চুপসে যায় ।
ঘিনঘিনে আদর বেছে আচার বানিয়ে ফেলে সুখ
চেটে চেটে স্বাদ নেয় নিরপেক্ষ অক্ষম উকুন ।
অবসর সরে যাচ্ছে , নির্ঘাত উপায় নেই তাই
না'হলে জড়িয়ে ধরে বলতো, 'চল সব ছেড়ে যাই ...'

Comments
Post a Comment
Thank u..Valo thakun...