নাসের হোসেন
নিশ্চিন্তিপুর
নাসের হোসেন
আমাদের যেতে হবে দূর থেকে দূরে।
অনেকগুলো বিন্দু ছড়িয়ে রয়েছে চারপাশে,অনেক দূরের রাস্তা।
এই যে কৃষ্ণচূড়া গাছ, তার কাছে আমাদের অনেক দিনের ঋণ,তবুও
তার কাছে আমাদের হাত পাতার কোনো শেষ হয় না।
যেন- বা ঈশ্বর,কিংবা ঈশ্বর নামের কোনো বালক আমাদের ছুটিয়ে নিয়ে যাচ্ছে দূর থেকে দূরে।
এই যে রক্তকমল,ফুটে আছে থরে থরে সমগ্র সরোবর জুড়ে,
এখানেই এখন শুরু হবে গভীর- গভীরতর স্নান।
চারপাশে পাতা ঝরছে।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...