অনুরূপা পালচৌধুরী














নির্জীব ছায়াহ্রদে

অনুরূপা পালচৌধুরী



না কিছুতেই শব্দছুটির গুজবে ঘন্টা বাজে না। ১প্রস্থ চাঁদের আঁজলায় জোনাকি ফুলের ডানা বেঁধে ঋণচিহ্নের প্রশ্ন বেঁচি অন্তঃসত্ত্বা কুয়াশার প্রাচীরে। জোছনার আঁচলে সুখ মাপি বিনা বাক্যের সংবেদী ফুটপাতে। অবধারিত আগুনের শিকড় উপড়ে ঢুকে যাচ্ছে খুচরো রাতের ঘরামী। আমি এবং আমার অনুগত আত্মার শান্তিজল ছিটিয়ে শুদ্ধ আলোর অপেরা এক একটা গুনিতক আকাশ এঁকে নেয় হলুদ পেচ্ছাপে। নেশাগ্রস্ত বিকেলের সংক্রামক সন্ধ্যাতারায় অপেক্ষার ঝুলবারান্দা এখন কি আর আঙুরলতা বাঁধে! সবুজ পাতার কঙ্কাল ঠোঁটে আত্মহত্যার চাঁদ ঝুলতে থাকে বারোয়ারি ড্রয়িংরুমে। অথচ এখনো রাত বর্ণে অজ্ঞাত নদী পারাপার হলো না।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক