সুতনু হালদার
















ত্রুটি

সুতনু হালদার


কথাটা বলে ফেলেই কিছুটা ব্যাকরণগত ত্রুটি দেখেছিলাম অথচ কী আশ্চর্য, বলে ফেলা কথার সংশোধনের উপায় আমার জানা ছিল না! তবুও সংশোধনের প্রসঙ্গ এলেই আমার মনে পড়ে যায় সংশোধক সংক্রান্ত কিছু অনুভূতিকে; মনের গভীরতম প্রদেশে যে সমস্ত অনুভূতির চিরস্থায়ী বন্দোবস্ত তাদের নিয়ে অযথা জট পাকানো মানুষের চিরন্তন স্বভাব

স্বভাবের কথা যখন এল তখন অনায়াসেই বুঝে যাওয়া সম্ভব আমার সঙ্গে তার স্বভাবের কিছুটা পার্থক্য ছিল; ঘণ্টা থেকে মিনিটের স্বভাব মিলটা যেমন সহজাত, আমাদেরটা তেমন ছিল না

তবে যতটা পার্থক্য থাকলে স্বভাব বিপরীতমুখী হয়, ততটা ঝুঁকির মধ্যে না গিয়ে একটা কথা সহজেই বলা যায় চাঁদের আলোর সঙ্গে মানুষের জীবনের প্রধানতম মিল হচ্ছে ক্ষণস্থায়িত্বে, সুতরাং আবার সেই সময়ের কথাটাকেই মেনে নিতে হ'ল!  কিন্তু এখানে কোনো ব্যাকরণগত ত্রুটির হদিশ পাচ্ছি না

অতএব যেকোনো ত্রুটির জন্য রক্তকে সবসময় দায়ী করা উচিত কী না ভেবে দ্যাখার দরকার

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক