অভিজিৎ দাসকর্মকার















সম্পাদকীয় 

অভিজিৎ দাসকর্মকার 

কবিতা আসলে কী?
শুধুই কী spontinunous overflow of powerful feelings?.... নাকি হৃদয়গ্রহ্য,শৈল্পিক,কাব্যিক অনুভুতির বহিঃপ্রকাশও।না হলে তো, আমার মনে হয়  যেকোন ভাষা বা ভঙ্গি বা প্রক্রিয়ার একটা উল্টো-পাল্টা দিকও তুলে ধরা যাবে পাঠকের কাছে।যাতে তাঁরাও মনে মনে বা হয়তো প্রকাশ্যেও বলতে পারে আরে সেরকম কিছু রসদ আছে? যা আলাদা ভাবে কোন শারীরবৃত্তিয় অনুভুতি জাগাবে!

না...আমার মনে হয় কবিতা হলো শিল্পের এক অনন্য সৃষ্টি যা পাঠকের সামনে একজন কবি, যাকে আমরা সাধারণ মানুষের থেকে আলাদা করে দেখি, সম্মান করি, পছন্দ করি তাঁর সৃষ্টির জন্য,উদগ্রীব হয়ে থাকি তাঁর কবিতা প্রকাশের সময়ের অপেক্ষাতে।
তাই যদি না হোত তাহলে একবার নিজেদের মনেই ভাবুন,কোন শুড়শুড়ি দেওয়া সৃষ্টি সে কবিতা বা ছবি বা ছায়াছবি কি প্রকাশ্যে রমরমিয়ে চলতো না?!!
তাকে সেই কর্মের সৃষ্টিকর্তা যতই নতুন ধারার শিল্পের নাম দিক না কেন!...

     তাই আমার মনে হয় কবিতা কে আমরা ভালোবাসি,কারন আমরা নিজেদেরকে অনেক বেশি ভালোবাসি আর আমাদের সৃষ্টিকে এমন জায়গায় রাখতে বা দেখতে চাই যা পরের প্রজন্মও সেই সৃষ্টিকে অস্বীকার করতে পারবে না বা ভাবতে এবং বলতে বাধ্য হবে এই কবিতা গুলো গত প্রজন্ম কতো নতুন করে ভেবেছিলো।শুধু দূরদৃষ্টি বা দূরদর্শিতা নয়,চিন্তা ধারার নতুনত্বও। প্রকাশ ভঙ্গিতে সাবলীলতাও।

   তাই আসুন কবিতাকে নতুন ভাবে ভাবি।ভাবনা দিয়ে পাঠকে ভাবতে বাধ্য করি, এভাবেও ভাবা যায়।যে ভাবে একটা কাঁচের গ্লাসের অর্ধেক জল থাকলে কেউ ভাবে অর্ধেক খালি আবার অন্যজন ভাবে অর্ধেক ভর্তি। দৃষ্টি ভঙ্গিতে নতুন দিক ধরিয়ে দিতে চাই।যাতে পরবর্তী প্রজন্ম এখনকার সৃষ্টি নিয়ে কিছু কাজ করতে পারে। আমি বা আমরাও সেই স্ট্যাটিস্টিক অনুযায়ী ১০০ বছরে মাত্র ৫ জন কবিকে নাকি মানুষ খুব বেশি মনে রাখে।সেই ৫ জনের মধ্যে নিজেকে ভাবতে বা দেখার সুযোগ করে রাখতে পারি,যা আমাদের অবর্তমানে আমাদের উত্তরসূরিদের কাছে একটু গর্বের জায়গা দিতে পারে...

ভালো থাকুন...
কবিতায় থাকুন....

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক