সুমনা পাল ভট্টাচার্য














ঝড় আসছে..

সুমনা পাল ভট্টাচার্য 

এমনই এক উদ্দাম সফরে জঙ্গল হতে চেয়েছিলে, মনে পড়ে?
তারপর, অজস্র,অজস্র শিকড়-বাকড় সঞ্চয় করে আমার সমস্ত মাটিকে আষ্টেপৃষ্ঠে নিজের সত্তায় মিশিয়ে নিতেও শিখেছিলে...

আচ্ছা, ওই যে কচি সবুজ পাতাগুলো উঁকিঝুঁকি দিতো আমাদের সাধের চারায়, তারা বুঝি আজ ঝোপঝাড়ে বিবর্ণ হয়ে কাঁটার রক্ত চুষে মরছে?
খুব জানতে ইচ্ছে করে জানো, ওই সাধের কুঁড়িগুলো, তাদের পাপড়ির রঙ, আলতো ঠোঁট দিয়ে বোনা তাদের বৃন্তকমল, সবই কি ঝড়ে গেছে, না কি সে সুবাস আজও আছে বাতাসে?

জানি বড় বেকুবের মত এই জিজ্ঞাসা, সময় কি আর থাকে থেমে?
তবু দেখো, মনদেয়ালির কোটরে আজও ফাটল চিরে বেরোচ্ছে এক ছটাক সবুজ...
আজও নোনা মাটিতে সার পাচ্ছে সেদিনের সেই তিল তিল মিলিত নিশ্বাস...
ফাঁপরে আলো জ্বালো সুজন, ঝড় আসছে...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক