আফজল আলি














জিরো বাউন্ডারি লেখার তাগিদ... 

আফজল আলি 

সপ্তম অংশ...


আধুনিক সময়ের মধ্যেই দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল । তাই তীব্র প্রভাব তো ছিলই লেখনীর উপর তথা আর্থসামাজিক রাজনৈতিক পটভূমিতে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আধুনিকতার উন্মেষ। উত্তর আধুনিকতাবাদ আরো একটু এগিয়ে গিয়ে ছন্দমুক্তো ,  power centre মুক্ত,   বদ্ধ আঙ্গিক মুক্ত অবস্থার দিকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হল শিল্পকে। জ্যাক দেরিদা,   মিশেল ফুকো এবং জ্যাক লাঁকা - এঁদের দার্শনিক চিন্তার প্রভাব ব্যাপকভাবে প্রভাবিত করেছিল চিন্তা এবং ধারণাকে। কবিতা নতুন রূপ পেল ,  পূর্বের গঠন কাঠামো ধারণাকে সম্পূর্ণভাবে নস্যাত্ করতে করতে অধিকতর নতুনতর দিকে । আমরা পেলাম আরো নতুন স্বাদ ,  আরো বন্ধন মুক্তি । তৈরি হল প্রান্তিকের ভাবনা । বাংলার অনেক কবি এই ভাবনায় উদ্বুদ্ধ হলেন এবং লিখলেনও । কিন্তু উত্তর আধুনিকতার মধ্যে যে সম্পূর্ণ বন্ধনমুক্তি ছিল না তা আমি আলোচনা করেছি কিছুটা  বা করছি। 

কবিতা পরিবর্তিত হল অধিকতর বন্ধনমুক্তির দিকে । অর্থাত্ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে কবিতা যে পুরোপুরি মুক্ত ছিল না তা কিছুটা হলেও পরিষ্কার করতে পারলাম আশা করি । তাই যাঁরা বলেন কবিতা তো মুক্তই ছিল চিরকাল  এই ধারণা সঠিক নয়। 

উত্তর আধুনিকতা কাব্যধর্মীতাকে খুব বেশি প্রাধান্য দিত না  ,   free style এর যে কোনো কবিতাকেই উত্তর আধুনিক বলে চালিয়ে দিত । এটা করা হতো আসলে কারণটা ওই  আধুনিক কবিতার গদগদ কাব্যভাব  ;  তাই ওখান থেকে সরে আসতে হবে এই ভাবনা নিয়ে । তাই বলে সব উত্তর আধুনিক কবিতা এরকম তা কিন্তু নয়। একটা নতুন ভাবাদর্শ বা কনসেপ্টকে কেন্দ্র করে কবিতা লিখতে গেলে সেক্ষেত্রে একটা নতুন জার্নি নতুন পথ তৈরি করতে হয়। তাই ভালো মন্দ  এ তো হতেই পারে   এ দোষের কিছু নয় । কিন্তু যখন কাটা ছেঁড়া হবে বা আরো নতুন কিছু ধারণা বা কনসেপ্ট সৃষ্টি হয় ,  তখন সেই নিরিখে তো নতুন করে বিচার বিবেচনা সমালোচনা,   নতুন ভাবে আলোকপাত করা যেতেই পারে । এটাও দোষের নয় । 

ছন্দ নিয়ে উত্তর আধুনিকতা কখনো সেভাবে চিন্তা করেনি  কারণ ছন্দ ভাঙাই ছিল তার কাজ । তাই ছন্দ ছিল এক্কেবারে ব্রাত্য উত্তর আধুনিকতায়।

                                 আরও শুনবে পরের সপ্তাহে.... 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক