আম্রপালী দে














আবোল-তাবোল - ৫

আম্রপালী দে


পৃথিবীর মতো দীর্ঘ মুহূর্তে জমা হয়েছিল সমস্ত মেধা
খসে পড়েছিল স্বরবর্ণের নীরবতা
এই খুশিতে বেশ কিছুদিন বর্বরতার আনন্দ উপভোগ করেছি

পেলিয়েটিভ ট্রিটমেন্ট করে মৃত্যু স্থায়ী হয়েছে আমৃত্যু

ক্লিওপেট্রা এখন আর আমাকে লিলিথ হতে বলে না ,
বলে , ছুঁচ ও প্রিজমের আলপনা এঁকে মগ্ন হতে

মৃত্যুবাহী গাড়িতে নিজেকে দেখি চালকের ভূমিকায়

এতো কিছুতেও আমার তৃতীয় চোখ কসাই হয় না ,
দাবড়ানির ভেতর জন্মাতে থাকে শেকড়হীন নীলপদ্ম

এই করে যতি চিহ্নরা যোনি সরবরাহের ভয় পেতে পেতে 
অস্তিত্বহীন আমাকেই ভালোবেসে ফেলেছে...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক