শান্তিনাথ বন্দোপাধ্যায়














ইন্টারভিউ ১৫

শান্তিনাথ বন্দোপাধ্যায়

পরীক্ষা হলের বাইরে ঘাসের চাঙড়ে আমরা বেকার ক'জন।
হাতে ধরা সিগারেটগুলি অভিমানে করে চলে আত্মদহন।
ক্রমে ক্রমে ভারী হচ্ছে, জীবনের পল-অনুপল।
মাগো বাড়ি বসে অহেতুক চিন্তা করো না- মনকে করো না চঞ্চল -দিনরাত কাটছে মন্দায়, 
তবু চাকরি হোক না হোক, বাড়ি ঠিক ফিরবো সন্ধ্যায়।
যদিও প্রজাতন্ত্রের সারা গায়ে বেকারত্বের দগদগে খোষ-তবু জেনো দিকে দিকে কাঁদবে না আর, 
অঞ্জন দত্তের বেলা বোস।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক