তনিমা হাজরা














সম্পর্কের আহ্নিকগতি

তনিমা হাজরা

প্রতিটা হাসপাতালের পাশেই একটা দুটো ভালো 
কচুরি মিষ্টি কিংবা চা বা সিগারেটের দোকান থাকে এবং তাদের বিক্রিবাটা কিন্তু বেশ ভালোই। 

শোক বা দুঃখের চেয়ে ক্ষিদে বা ঘুমের তাড়না যে অনেক বেশি সেকথা অবসন্নতারা বেশ ভালো করেই জানে।

অনেক সময় খাদ্যগ্রহন, চা-পান বা ধূমপানের আর এক নাম কিন্তু  ধৈর্য্য।

চৈত্র জীর্ণ হয়ে গেলে বৈশাখেরা সস্নেহে আগলে রাখে 
আগামীকাল।

সেই আগামীকালের নাম  নববর্ষ কিংবা সম্পর্কের আহ্নিকগতি যা কিছু একটা হতে পারে।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক