সমীরণ কুণ্ডু














সমকোণ 

সমীরণ কুণ্ডু

ব্যতিক্রমী হলে মৃত্যু একটু বেশী ভালোবাসবে। গায়ে কোনো আলিঙ্গন নেই। বলতেই পারি দাঁত ব্রাশ করে এসো। থুথু বিনিময় হবে। এটি সোনাগাছি নয় ; অর্থ লাগে না। তবে শৃঙ্গ দুটির আকৃতি ও চরিত্র যেহেতু আলাদা --- বিষয় বদলে যেতে পারে।

এত বিস্তর ফাঁক অন্তর্যামী ছাড়া বিরক্ত কে করবে? জটিল অঙ্ক কষে ওঠার পর ক্রিয়াপদের ব্যবহার উধাও। 

মলত্যাগের সময় এসব কী হচ্ছে? রেচন ছড়াবে যত মাটি খাসা হবে। অবিদ্যার ঘরেই তো খদ্দের নিরাময় চায়।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক