সৌরভ ঘোষ














মহাচক্রের খেলা

সৌরভ ঘোষ

মহাচক্রের খেলা,
মহামন্ডলের ভণ্ড ঘুঘুরা লুক্রেতিউস সেজে...

হাঁফরের কারবার,
ধোঁয়া কারখানায় নজর কার ?

মল,প্লাজা,উড়ালপুল ইত্যাদি ঘুরে -
ফ্যাতাড়ু নেতা উড়ে যায়...
পেছনে আমিও
কা কা কা...
সাক্ষী কালি পুজো,মাতাল ওসি।

ভুতেদের জলসায় ম্যাঁও ম্যাঁও গানের বন্য ছন্দ
বেশ্যালয়ে ককটেলের ফোয়ারা,আঁশটে গন্ধ।

বোবা রাতের দুঃসাহসিক অভিযান থমকে
সামনে লাল সিগন্যাল... 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক