চিরঞ্জীব হালদার














বহুমাত্রিক সম্পর্ক বা চরিত্রহননের গাল গল্প

চিরঞ্জীব  হালদার

আখরোটের খোসার মতো র্দুবোধ্য নয়
অথবা সো-কলড ম্যসেঞ্জার মিতালী।
এই মাত্র হেলথ ক্লিনিকের ফরমায়েস অনুষারে
নীল ওড়না দিয়ে ঢেকে দেওয়া হলো
যাবতীয় নশ্বর আদান প্রদান।
ধরে নিন ভালবসার ব্যাবহার বিধি
শুখা মহুয়ার গর্ভনির্য্যাস।

হে প্রাগৌতিহাসিক কাছিম আপনি সাক্ষ্যি
তাকে স্তনদাতৃ ছাড়া আর সব ভাবিতে পারার মধ্য
এক পুকুর টল টলে সংযমকে গালগল্প ভাবুন।

আজকাল সেইসব মোস্ট ইন ট্যানজিয়েবেল অ্যাসেট কি ভাবে আগলাই।
বাস টিকিটে কেহ কেহ সিংহ ছাপ দেখে
ঘুমের মধ্যে আঁতকে ওঠে।
আপনাকে ইন্টেন্সিভ কেয়ার থেকে আনামাত্র
হিন্দুত্ববাদী দেহ থেকে রঙ বেরঙের ঘুড়ি উড়তে দেখে আমরা তো ফিদা।

আসুন রাজতরঙ্গীনীর ষষ্ঠ অধ্যায়।
তালপাতার চাটাইয়ের কাছে শিখতে দিন মাটির কৃষ্ণ কথা।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক