আফজল আলি
ছুরির সংকট
আফজল আলি
এভাবে একা না হলে তোমাকে তো পাব না অসীম
দূরত্বে নাকি ফাল্গুন মাস
সব অভিনয়ে মাকড়সারজাল থাকে না
এ কথা কি বিশ্বাস করো
আমার বুক ছুরির সংকট বোঝে
নিয়তির স্বপক্ষে অজুহাত রাতপাহারা দেয়
শব্দগুলো তুমি গো-গ্রাসে গিলছো
মাতাল করো না
বিকিয়ে দিয়ে তাচ্ছিল্য প্রমোদ, বিকিয়ে দিয়ে অহংকার
আকাশের তারারা খুঁটে খায় নির্বিকার
মাথার ভিতর কবেকার জোনাকিরা
অব্যর্থ নিশানায় ডাকছে
আলো পোহালে মগ্ন মোহিনীরা
কবিতা ঢালছিল খালে
সিলিং-ফ্যান কথা শোনেনি , বাতাস অগুণতি হয়েছে
চমৎকার ছিল ঘরের উঠোন
তাই কষ্ট ডিঙিয়ে ডিঙিয়ে ছুটেছে ব্যর্থ প্রহসন
অঙ্গে বৈশাখ , হৃদয়ে জ্যেৎস্নাবুড়ি
আজ যারা রেখেছে বুকে বুক
কাল বুঝি তারাই আগন্তুক

Comments
Post a Comment
Thank u..Valo thakun...