দুলাল বর্মন
অনন্ত দুপুর হাঁটছি
দুলাল বর্মন
ধীরে ধীরে এক একটা পাঁপড়ি খসে পড়ছে
উলঙ্গ হয়ে যাচ্ছে শরীর।
মোড়ের বাঁকে বাঁকে ইতিহাস ঝুলে পড়ছে।
মাইলস্টোনগুলোর সামনাসামনি হতেই হয়।
উড়ন্ত পাখির ঠোঁটে লেগে আছে ভারাক্রান্ত দুপুর,
ডানা ছাঁটা এ প্রহর প্রহরী হয়ে গেঁথে যায় চিরকাল।বুকটায় ফাঁটল ধরে।
কিছু খোঁজ আর খোঁজার জন্য
অনন্ত দুপুর হাঁটছি, হেঁটেই চলছি--

Comments
Post a Comment
Thank u..Valo thakun...