শ্রীকণ্ঠ














দ্যাখো এ কবিতা তোমার পছন্দ হবে কিনা...

শ্রীকণ্ঠ

তোমায় (অভিজিৎ দা'কে মানে সাপ্তাহিক ব্ল্যাকহোলের
সম্পাদক অভিজিৎ দাসকর্মকারকে)কবিতাটি পাঠালাম।
কবিতার যে বৈশিষ্ট্য থাকা উচিত এতে হয়তো পাবে না।
এতে ছাদহীন কয়েকটা মানুষের আর্তনাদ পাবে। নাহ্য মজুরি
না পাওয়া কিছু মানুষের সংগ্রামের ইতিহাস খুঁজে পাবে।
যে মেয়েটি বেয়নেটের সামনে দাঁড়িয়ে নারী সুরক্ষার কথা
চিৎকার করে ওঠে তার কথা পাবে।
এতে পাবে যে মানুষগুলো নিত্য স্রোতের প্রতিকূলে
হাঁটার স্বপ্ন দ্যাখে, তাদের সুবাসিত শ্বাস-প্রশ্বাস। এতে রয়েছে
মানুষের ঘুরে দাঁড়ানোর অর্থশাস্ত্র।
এবার দ্যাখো এ কবিতা তোমার মন ভরাবে কিনা। তবে
এতে কোন ইউক্যালিপটাসের মতো আকাশ ছোঁয়া স্বপ্ন
নেই। আছে পর্ণমোচীর মতো পাতা ঝরিয়েও আবার বেঁচে
ওঠার দীর্ঘ লড়াইয়ের শপথ মন্ত্র। ভেবে দ্যাখো এ কবিতা
তোমার পছন্দ হবে কিনা......

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক