বিকাশ দাশ














হাঁড়িতে ফুটছে ক্ষোভের কবিতা

বিকাশ  দাশ

হাঁড়িতে রোজ অভাব সিদ্ধ হয়  
উষ্ণ  জলে ফুটতে থাকে ক্ষোভ  
উথলে ওঠে ক্ষোভের মাড় দু-বেলা  
ফুটন্ত ক্ষোভের ভেতর  
জন্ম নেয় এক একটি কবিতা ।  

টিউশান  শেষে বাড়ি ফেরে
ক্লান্ত  জীবন  ;
দুঃস্বপ্নেরা ভির করে আসে
অভাবের জানলায়  
উনুন  ধরাই
রক্ত ; মাংস পোড়ে  
ক্ষোভের ভাত ফুটতে থাকে  
অনন্ত ক্ষোভের চালে সিদ্ধ হয়  
এক একটি কবিতা ।  

ঘুম  আসে
থমকে থমকে রাত শেষ হয়  
সূর্যশোক ঝরে শরীরে ;পাতায়  
উনুনে জীবন পোড়ে দু-বেলা  
ক্লান্ত স্বপ্নের ভেতর থেকে  
লাফিয়ে পড়ে দু-একটা সাদা ভাত
জন্ম নেয়
এক-একটি হাহাকার ।  

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক