সুব্রত পন্ডিত
কবি সুভাষ মুখোপাধ্যায় ও চারণ কবি বৈদ্যনাথের কবিতায় পুরাণের ব্যবহার:---
সুব্রত পন্ডিত 'কবিতা' আবেগের ছন্দোময় স্মৃতিজারিত প্রকাশ মাত্র নয়।সমগ্র ব্যক্তি ও সমাজ কবিতার সঙ্গে সংশ্লিষ্ট। একসময় ধর্মাশ্রিত কবিতা লেখা হতো।কেননা পুরানের প্রতি মানুষের আগ্রহ সীমাহীন ছিল।কৌম সমাজে এটি অনিবার্য থাকলেও বর্তমান সমাজে তার কী প্রয়োজন আছে? শুধু বিশ্বাস বা পুনর্জাগরণ এই সময়ের কবিতার বিষয় হতে পারে না। 'কমিউনিস্ট' মতাদর্শে বিশ্বাসী দুই কবি সুভাষ মুখোপাধ্যায়, যিনি জন্মশতবর্ষের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, আর এক বিপ্লবী কবি চারণকবি বৈদ্যনাথ (জন্ম ১৯৩২ খ্রী:), যিনিও কয়েকবছর পর জন্মশতবর্ষে পৌঁছবেন,তাঁরা কিন্তু তাঁদের কাব্য ভাবনায় সংস্কৃতির ঐতিহ্য।অন্ততঃ মধুসূদন বা রবীন্দ্রনাথ একে অস্বীকার করেন নি।বিষ্ণু দে-র কাব্যেও পুরাণের ব্যবহার আছে। পুরাণ দেবতা ও ধর্মের প্রাধান্য।ফ্রয়েড দেখিয়েছেন মানুষের অচরিতার্থ কামনা-বাসনা স্বপ্ন -- পুরাণের কাহিনীতে প্রতিফলিত। ঋষি অরবিন্দ তাঁর 'দ্য ফিউচার পোয়েট্রি' গ্রন্থে বলেছেন, " একাকালে ধর্ম, ঈশ্বর অলৌকিকতা অনাধুনিক মানুষকে আবিষ্ট, সম্মোহীত করতো।ভক্তি ও বিশ্বাস উৎপাদনই ছিল সেই সব ধর্মীয় সাহিত্যের কাজ।" পুরাণ চর্চা তাই অতীতমূখী হওয়া নয়, আত্মোপলব্ধির সোপান।এই বিশ্বাস থেকে দেখে নেওয়া যেতে পারে সুভাষ মুখোপাধ্যায় ও চারণকবি বৈদ্যনাথের কবিতায় পুরানের ছায়াপাত কীভাবে ঘটেছে? কোন কবিই নির্দিষ্ট বৃত্তে বাঁধা যায় না।সুভাষ কিংবা বৈদ্যনাথ ৪০-৫০ এর বহু ঘটনার সঙ্গী। এঁদের চোখের সামনে ঘটেছে দ্বিতীয় মহাযুদ্ধ, ভারতের স্বাধীনতা আন্দোলন, খাদ্য আন্দোলন, শ্রমিক-কৃষক আন্দোলন, দেশভাগ, বর্ণবিদ্বেষ ও সাম্প্রদায়িকতার মতো স্পর্শকাতর ঘটনা। এক অগ্নিগর্ভ প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিপন্ন সমাজ, বিভ্রান্ত মানুষকে সঠিক পথ দেখানোর অঙ্গীকার নিয়ে কলম ধরেছিলেন এই দুই কবি---- সুভাষ মুখোপাধ্যায় ঘোষণা করলেন- " প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীল খাদ্য কাঠফাটা রোদ সেঁকে চামড়া "... চারণকবি বৈদ্যনাথ লিখছেন--- ” আর্ট ফর আর্টস সেক নয় আর ফুটপাতে পৃথিবীর ক্রন্দন তাই আজ সম্মুখ যুদ্ধ কোথা পাবো প্রেম ফুল চন্দন! " (ইস্তাহার) 'পদাতিক', অগ্নিকোন', চিরকূট --কাব্যে সুভাষের প্রতিবাদী কন্ঠস্বর ধ্বনিত হয়েছে। এ প্রসঙ্গে 'চতুরঙ্গ ' পত্রিকায় (মাঘ ১৩৬৪ বঙ্গাব্দে) অধ্যাপক অমলেন্দু বসু লিখেছেন ---" আত্মরতিময় বাঙলা কবিতার মাঝখানে এই অনতি-ইনটেলেক্চ্যুয়াল, সারল্য-বলিষ্ট রাজনৈতিক ব্যঙ্গে ও বিশ্বাসে কবিতাগুলি যেন প্রদীপ্ত অগ্নিশিখা"।লেনিন চেয়েছিলেন কবি ও শিল্পীরা স্বাধীন ভাবে লিখুন।কাব্য ভাবনায় সুভাষ দ্বিমুখী।পদাতিক, ফুল-ফুটুক, কাল মধুমাস এর পর তিনি নির্দিষ্ট রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসেছেন। তবে রাবীন্দ্রিক ভাবনা বা গান্ধীবাদী প্রশস্তিতে মুক্তির পথ না খু্ঁজে মার্কসবাদেই আস্থা রেখেছিলেন।তাঁর সংগ্রামের হাতিয়ার হয়ে উঠেছে কবিতা।১৯৪২-এ সুভাষ কমিউনিস্ট পার্টিতে সদস্য পদ নিয়েছিলেন।১৯৪৮-এ কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলে সতীশ পাকড়াশি,পরভেজ শাহিদি, চারু মজুমদার প্রমূখের সঙ্গে জেলে যান।কিন্তু থেমে থাকেনি কর্ম ব্যস্ততা।শ্রমিক আন্দোলন থেকে শুরু করে নিরক্ষরদের শিক্ষাদান, আইন অমান্য -সবই চলে।কিন্তু ৭০-দশকে তাঁর রাজনৈতিক ভাবনায় পরিবর্তন আসে।১৯৮১ তে পার্টির সদস্যপদ ত্যাগ করেন। আজ এই পর্যন্তই। আগামি সপ্তাহে আবার শোনাবো।সঙ্গে থেকো...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...