তুলসীদাস মাইতি
মৃত্যুর ঘুম নেই তুলসীদাস মাইতি রাত্রি নামে। নগর পেরিয়ে কালিন্দি শ্মশানঘাট, পাশে দীঘি।থৈ থৈ কান্নার কোলাহল অন্ধকারে মিশে যায়। ছোট ডিঙা টি এখনো ছুঁয়ে আছে মুগ্ধগোধূলির ছায়া। পারাপার শেষে মাঝিদের সুগভীর ঘুম। অদূরে শস্যখেত একা-চাঁদের সাথে খেলা। আলপথে থেমে গেছে বইছুট রাখালের বাঁশি। আবার আসিবে সে,এই বিশ্বাসে সুদীর্ঘ ভ্রমণ শেষে চলে গেছে সাহসী ডানার পরিযায়ী দল। আহ্নিকগতির মতো চলে যায় সব। দিন আর রাত। জীবন ঘুমায় আর নাগরিক। মৃত্যু জেগে থাকে। সমাধির ফুলগুলি নির্ঘুম।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...