রাখী সরদার














ভিজতে ভয় লাগে

রাখী সরদার

যেভাবে হেলায় ফিরিয়ে দিয়েছিলে
যাওয়ার আগে একটিবার‌ও দেখোনি
মুখের চারপাশে কেমন যন্ত্রণা 
                         ঝাঁপিয়ে পড়ছিলো...

তুমি ভালোবাসাকে 
মুঠোবন্দী করে পরিপূর্ণতা চেয়েছ
আমি তা দশ আঙুলে জড়িয়ে
দিনের পর দিন অস্থির হয়েছি...

পূর্ণতার বাঁকানো অছিলায়
পৃথিবীকে চিনে নিতে নিতে বেলা শেষ...

মাঝেমধ্যে কিছুটা অন্তরঙ্গ 
চিল চেঁচিয়ে বাষ্প হয়ে উড়ে এলে
খণ্ড খণ্ড মেঘ খাঁচায়  পুরে
আকুল বৃষ্টিকে বেঁধে রাখি...

পথঘাটে সেরকম 
পাখির পায়ের ছাপ দেখিনা
ভিজতে বড় ভয় লাগে ...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক