নির্মলেন্দু কুণ্ডু














বাস্তব-৬

নির্মলেন্দু কুণ্ডু

স্বচ্ছতা হারাচ্ছে প্রিজম,
ঘোলা হচ্ছে ঝর্ণার জল,
নিক্কন পরিণত হচ্ছে ঝংকারে ৷
তবুও বেজে চলেছে ভাঙা রেকর্ড,
হয়ে চলেছে চর্বিত চর্বণ ,
পাল্টে যাচ্ছে অর্থ-অনর্থের সংজ্ঞা,
চলছে অন্ধ আস্ফালন ৷

কিন্তু ঐ দেখো—
ঈশানকোণে জমেছে মেঘ,
উঠছে তুফান মরু জুড়ে,
এরপরই তো আসবে দাবানল
পুড়ে শুদ্ধ হবে তাবত বিধান,
অহৈতুকী তামাম আচার,
হয়তো বা আমরাও...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক