ইন্দিরা ব্যানার্জী














এগোতে পা বাড়িয়ে

ইন্দিরা ব্যানার্জী

হঠাৎই নামহীন ভালোলাগা'র  ফুল জোনাকী'র মত দপদপিয়ে ওঠে অন্ধ স্যাঁতস্যেঁতে মনে;
মন্দ মন্দ মেঘ গুলো শরৎ আকাশ যেন উড়ে গেলে দশদিক জুড়ে ঝিকমিক রোদ্দুর;
ঘাসের ডগায় শিশির রামধনু দ্যুতি তুলতে...

পাখসাট তখন  সাড়া জগানোর ঘন্টাধ্বনি;
তৃষ্ণার্থ-ক্লান্ত-শ্রান্ত ভেতর ভেতর নিঃস্ব-রিক্ত  আমারই মত পিছিয়ে যাওয়া কেউ আমার দরজায়...

 আমারই মত তোমাকে নিয়ে আমাদের বীথিকা পথে প্রাতঃভ্রমণ;
একা এক যাত্রায় একই পথ যেন তপ্ত শাণ আর খরতর দ্বি-প্রহর...

নষ্টগুলোতে চুণকাম করে দিলে সবটাই সাদা;
আর একটি নতুন অধ্যয় না হয় হলই শুরু নতুন অধ্যয় পুরাতন চক্রবৃত্তে...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক